Privacy Policy

Showing posts with label অর্নব. Show all posts
Showing posts with label অর্নব. Show all posts

Tuesday, 8 January 2013

আমি যদি ডুইবা মরি

আমি যদি ডুইবা মরি
ভবসাগরে
আসবি কি তুই
আমার সাথে
ডুইবায় ওপারে (২)
ছাইড়া আসলাম সব তোর ঘাটে
এক হাতে কথা
আর মন অন্য হাতে
ছাইড়া আসব সব তোর কাছে
চলরে আমার সাথে যাবো ওপারে...
ডুইবা গেলে মিইশা যাবো
যদি আমার মন হারে শেষে
ডুইবা গেলে মিইশা যাবো
ভাঙ্গা ঝিনুকের দেশে
রাত্রি হলে সাগর পারে
খুইজা হাতে নিবি শেষে......
ছাইড়া আসলাম সব তোর ঘাটে
এক হাতে কথা
আর মন অন্য হাতে
ছাইড়া আসব সব তোর কাছে
চলরে আমার সাথে যাবো ওপারে...
আমি যদি ডুইবা মরি
ভবসাগরে
আসবি কি তুই
আমার সাথে
ডুইবায় ওপারে............

Wednesday, 26 December 2012

মন তোরে

সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
ও মন রে ঘুণে করলো জড়ো জড়
আমি কি করে বাস করিব এই ঘরে রে
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সে আমার মন
তিন তক্তার এ নৌকা খানি
ও মনরে গাঙে গাঙে চুয়ায় পানি
আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সে আমার মন
আসি রাইতে ভবের মাঝারে
ও মনরে স্বপ্ন দেইখা রাইলি ভুলে
আমার এই স্বপন
কি মিথ্যা হইতে পারে রে
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সে আমার মন