রেশমী চূড়ি হাতে এলোমেলো চুল
স্কুল পলাতক মেয়ে করেছে ব্যাকুল
দুরু দুরু কাঁপে বুক যদি দেখে হায়
এভাবে কি তার সাথে প্রেম করা যায়
বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর
ব্যথায় ভরা মন
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
রোদে জ্বলা শিউলী তলায় ও হায়
তোমারি পথ চেয়ে দিন কেটেছে
এই চোখ যত দূরে দৃষ্টি মেলায়
শুধু দুচোখ তোমাকে খুজেছে(২)
বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর
ব্যথায় ভরা মন
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
রোজ তুমি স্কুল পলায়ে পলায়
হাত দুটি ধরে মোর খুচো দিয়ে বলতে
স্কুল ব্যাগ ছুড়ে ফেলে দিয়ে সুদূর
গীটার গীটারে ঝড় তুলতে(২)
বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর
ব্যথায় ভরা মন
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
রেশমী চূড়ি হাতে এলোমেলো চুল
স্কুল পলাতক মেয়ে করেছে ব্যাকুল
দুরু দুরু কাঁপে বুক যদি দেখে হায়
এভাবে কি তার সাথে প্রেম করা যায়
বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর
ব্যথায় ভরা মন
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
স্কুল পলাতক মেয়ে........
Here u find the collection of bangla song lyrics-এইখানে আপনি পাবেন বাংলা জনপ্রিয় গানের লিরিক্স
Thursday, 16 May 2013
School polatok meye| স্কুল পলাতক মেয়ে lyrics
Mone pore|মনে পড়ে lyrics by vive
কালো কালো এলোমেলো,
অগোছালো একরাশ চুল(২)
স্মৃতিগুলো থমকে থাকে,
আজ আকাশ মেঘে ঢাকা, মনে তার ছবি আঁকা।
মনে পড়ে এ এ এ… মনে পড়ে আ আ...(২)
কালো কালো এলোমেলো,
অগোছালো একরাশ চুল(২)
স্মৃতিগুলো থমকে থাকে,
আজ আকাশ মেঘে ঢাকা, মনে তার ছবি আঁকা।
মনে পড়ে এ এ এ… মনে পড়ে আ আ...(২)
পথে যেতে এলোচুল উড়তো হাওয়ায়…
মেঘরাঙ্গা শাড়িটার আঁচল বাওয়া।
পথে যেতে এলোচুল উড়তো হাওয়ায়…
মেঘরাঙ্গা শাড়িটার আঁচল বাওয়া।
পটভূমি দিগন্তে কালো কালো মেঘ
তুমি ছিলে যেন এক ঝড়ের আবেশ।
মনে পড়ে এ এ এ… মনে পড়ে আ আ...(২)
Monday, 6 May 2013
Godhuli-গোধূলি lyrics
তুমি কাছে নাই
তুমি নাই বলে কি আজো
থেমে যায় অশ্রুর জোয়ার
থামেনাই থামেনাই
প্রেম শুধু বিরহের গান
তোমার চলে যাওয়া
তুমি দূরে বলে কি আজো
ভেঙ্গে যায় স্নেহের বাঁধন
ভাঙ্গে নাই ভাঙ্গে নাই
দূরে বহুদূরে
মনে পরে স্বপ্নের তুমি
ও দুখিনী
মোর দূর গোধূলি(২)
প্রেম শুধু মনে করা
সুখের দিনগুলি
অভিশাপে মুছে গেছে
সব গানের কত কথা
আজ বৃথায় আজ বৃথায়
প্রেম শুধু আশায় থাকা
নিরাশা মোর পথ সাথি
যদি হয় দেখা আবার
আমি রব ভালোলাগার
তোমারই দুখের হাসি
দূরে বহুদূরে
মনে পরে স্বপ্নের তুমি
ও দুখিনী
মোর দূর গোধূলি(২)
প্রেম শুধু একা থাকা
তুমি কাছে নাই
তুমি নাই বলে কি আজো
থেমে যায় অশ্রুর জোয়ার
থামেনাই থামেনাই
প্রেম শুধু বিরহের গান
তোমার চলে যাওয়া
তুমি দূরে বলে কি আজো
ভেঙ্গে যায় স্নেহের বাঁধন
ভাঙ্গে নাই ভাঙ্গে নাই............
Ovhiman-অভিমান lyrics
ঘুম পেলে ক্ষতি কি?
তোমার চোখে গভীর বিশ্বাস
হারালে ক্ষতি কি?
কেবলই অভিমানের রাত
তবে কেন প্রতীক্ষা?
ক্ষয়া চোখে ভুলের বিন্যাস
নিভু স্বপ্নবাতিটা
আমাকে তুমি জাগিয়ে
একা কেন ঘুমালে?
আমাকে এড়িয়ে তোমার আকাশে
কবে ফুল ঝরেছে বলো?
তোমার চারুগৃহ কেন যে খুলে যায়
দেয়ালে মাথা কোটে ধূসর আঁধার
দু’চোখ অন্ধের উপড়ে ফেলো তুমি
মাতাল ভাঁড় হোক সঙ্গী তার
আমাকে তুমি জাগিয়ে
একা কেন ঘুমালে?
আমাকে এড়িয়ে তোমার আকাশে
কবে ফুল ঝরেছে বলো?
Apitaf- এপিটাফ lyrics
হাটছি আমি মেঠো পথে
মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি
বহুদিন তোমায় দেখি না যে
তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথাও হারায়
পুরোনো গানটার সুর আজ মোরে কাঁদায়
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর...
বহুদূর......
সাদাকালো এ জীবনের মাঝে
রঙ্গীন ছিলে তুমি শুধু
তোমায় নিয়ে লেখা কত কবিতায়
দিয়েছিলাম কত সুর
আজ আমার হাতের মুঠোয় নেই যে তোমার হাত,
ভোরের আলো ফুটবে কখন
ভেবেছি কত রাত
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর...
বহুদূর......
যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে
দেখি তুমি নেই যে পাশে
ভেবেছিলাম তুমি থাকবে দাড়িয়ে কৃষ্ণচূঁড়া ফুল
হাতে
তবে কি যুদ্ধে গেলাম তোমায় হারাতে?
এপিটাফের লেখাগুলো পড়ি ঝাপসা চোখে
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
তুমি তো গেয়েছিলে সেই নতুন গানের সুর
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
তবে কেন আমি গেলাম চলে তোমায় ফেলে বহুদূর
বহুদূর...........বহুদূর............বহুদূর
Saturday, 4 May 2013
Jibon gelo- জীবন গেলো
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই (২)
বসন্তেরও এমন দিনে
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই
আষাঢ় মাসে আমার চোঁখে জমেছিল মেঘ
আঁধার কালো আকাশ টাও কেঁদেছে অনেক(২)
জল শুকিয়ে মনের নদী মরুভূমি সই
বসন্তেরও এমন দিনে
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই
ভালবাসার মুল্য কত আগে বুঝিনাই
অমুল্য সে মানিক রতন কোত্থায় খুঁজে পাই (২)
মন পুড়িয়ে গেলো পাখি গহীন বনে কই
বসন্তেরও এমন দিনে
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই...
Monday, 29 April 2013
Amar janala-আমার জানলা lyric
একটু বর্ষা, একটু গ্রীষ্ম, একটুখানি শীত
সেই একটুখানি চৌকোছবি আঁকড়ে ধরে রাখি
আমার জানলা দিয়ে আমার পৃথিবী।
সেই পৃথিবীতে বিকেলের রং হেমন্তে হলুদ
সেই পৃথিবীতে পাশের বাড়ির কান্না শোনা যায়
পৃথিবীটা বড়ই ছোট আমার জানালায়
আমার জানলা দিয়ে আমার পৃথিবী
সেই পৃথিবীতে বাঁচবো বলে যুদ্ধ করি রোজ
একটুখানি বাঁচার জন্য হাজার আপোষ
সেই পৃথিবীর নাম কলকাতা কী ভারত জানিনা
তুমি তোমার পৃথিবীর নামটা জান কী
তুমি বলবে আমায়
তুমি বলবে আমার বেনিয়াপুকুর তোমার বেহালা
তুমি গন্ডি কেটে দেখিয়ে দেবে পশ্চিমবাংলা
হয়তো কেরালার আকাশটা আর একটু বেশি নীল
তবুও সেটাও কী নয় আমার পৃথিবী
আমার জানলা দিয়ে যায় না দেখা ইসলামাবাদ
শুধু দেখি আমি রোজ আমার পাশের বাড়ির ছাদ
একটা হলদে শাড়ি শুকোচ্ছে আজ মোজার
রংটা নীল
আজ পৃথিবীটা বড়ই রঙিন
কেউ জানলা খুলে অ্যালাবামায় বাংলা গান গায়
কেউ পড়ছে কোরান বসে তার জাপানী জানালায়
তুমি হিসেব করে বলতে পার প্যারিসের সময়
কিন্তু কার জানালায় কে কি দ্যাখে হিসেব
করা যায় কী বলো
মনের জানলা আছে........
মনের জানলা দিয়ে তুমি বেরিয়ে পড়তে পার
মেক্সিকোতে বসে বাজানো যায় গীটার
কোথায় তুমি টানবে বলো দেশের সীমারেখা
আমার জানলা দিয়ে গোটা পৃথিবী
তাই জানলা আমার মানেনা আজ ধর্মের বিভেদ
জানলা জাতীয়তাবাদের পরোয়া করে না
জানলা আমার পূব না পশ্চিমের দিকে খোলা
জানলা সে তো নিজেই জানে না
জানলা আমার সকালবেলায় শোনায় ভৈরবী
আর সন্ধ্যেবেলায় শুধু জন কোল্ড্রিং
গানের সুরে রেশারেশি দেশাদেশি নেই
আমার গানের জানলা গোটা পৃথিবী...
Ekta sorol anko-একটা সরল অংক
তুমি আমি এক দুই
একটা সহজ ধাধা
দুয়ে দু্য়ে চার
একটা সমীকরন
তুমি আমি পজিটিভ
একটা পরীক্ষা
তুমি আমি ফাস্ট
ডুবে ডুবে জল
প্রেমিকের দল
সখি ভালবাসা কারে কয়
তোমার আমার হারিয়ে যাওয়ার এখনি সময়
তুমি নিশ্চিন্তে নিশ্বাস নেও
রেখেছি কিছু সুবাতাস
নিঃস্বার্থ অক্সিজেন
নয় কার্বন নয় সালফার
ভেবেছি কিছু বলবো তোমায়
সাজিয়েছি তাই কথার নাটাই
উজার করার বিদ্যে জানা নেই
তবুও দেবো সব তোমায়
তুমি নিশ্চিন্তে নিশ্বাস নেও
রেখেছি কিছু সুবাতাস
নিঃস্বার্থ অক্সিজেন
নয় কার্বন নয় সালফার
তোমার আমার কিহিনী নিয়ে হবে রূপকথা
তোমায় আমায় নিয়ে লেখা কত কবিতা
কত গান কত সুর কত হাসি গল্প
কত না চাওয়া পাওয়া কত রূপ গন্ধ
ডুবে ডুবে জল
প্রেমিকের দল
সখি ভালবাসা কারে কয়
তোমার আমার হারিয়ে যাওয়ার এখনি সময়
তুমি সকাল বিকাল জোছনা ওড়াও
চাঁদকে রেখেছি বন্ধু করে
অমবস্যায় পূর্নিমা চাঁদ
সূর্য হাসে আপন মনে
ভেবেছি কিছু বলবো আমায়
সাজিয়েছি তাই কথার নাটাই
উজার করার বিদ্যে জানা নেই
তবুও দেবো সব তোমায়
তুমি নিশ্চিন্তে নিশ্বাস নেও
রেখেছি কিছু সুবাতাস
নিঃস্বার্থ অক্সিজেন
নয় কার্বন নয় সালফার
সকাল বিকাল জোছনা ওড়াও
চাঁদকে রেখেছি বন্ধু করে
অমবস্যায় পূর্নিমা চাঁদ
সূর্য হাসে আপন মনে
Wednesday, 27 March 2013
Valobasa megh- ভালবাসা মেঘ
বৃষ্টির নাম জল হয়ে যায়
জল উড়ে উড়ে আকাশের গায়ে
ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায়
ইচ্ছেগুলো ভবঘুরে হয়ে,
চেনা অচেনা হিসেব মেলা
ভালবাসা তাই ভিজে একাকার
ভেজা মন থাক রোদের আশায়
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
চুপি চুপি রোদ, উঁচু নীচু মেঘ,
সারি সারি গাড়ি
দূরে দূরে বাড়ি.........
নিভু নিভু আলো,চুপচাপ সব, কনকন
শীতে
ছমছম ভয়......
সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন
ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে যাক
ঘূরে ঘূরে যদি, দূরে দূরে তবু,
মেঘে মেঘে থাক ভালবাসা
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
মেঘ ঝড়ে ঝড়ে, জল উড়ে উড়ে
ভালবাসা তাই ভেজা মন থাক (২)
ভালবাসা তাই ভিজে একাকার,
ভেজা মন থাক রোদের আশায়
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
ঝিরিঝিরি হাওয়া, কৃষ্ণচূড়ায়
লাল লাল
ফুলে ছুটে ছুটে চলা,.........
আধো আলো ছায়া, গুনগুন গাওয়া
পুরোনো দিনের গল্প বলা........
সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন
ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে যাক
ঘরে ফেরা পথে, নিরবে নিভৃতে,
মেঘে মেঘে থাক ভালবাসা
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
Monday, 25 March 2013
Gorbo Bangladesh-গড়বো বাংলাদেশ lyrics
সবাই একি সাথে জেগে উঠো আবার।
চিৎকার করে ডাক দিয়ে যাও
সাড়া দেবে সবাই।
গড়বো বাংলাদেশ
সোনার বাংলাদেশ
বুকে আশা মনে ভালোবাসা।
এবার আরো কিছু নিয়ম ভেঙ্গে দাও
এগিয়ে যাবার শপথ তুমি নাও
সময় হয়ে এসেছে আবার
নিজ থেকে কিছু করার।
আমার সোনার বাংলাদেশ আমি তোমায়
ভালোবাসি।
Monday, 4 February 2013
Laise fita laise-লেইস ফিতা লেইস lyrics
লেইস ফিতা লেইস
লেইস ফিতা লেইস
চুড়ি ফিতা রঙিন সুতা রঙিন
করিবে মন
লেইস ফিতা লেইস
লেইস ফিতা লেইস
সাজিয়ে দেবো গুছিয়ে দেবো ছোট্ট
সুখের ঘর
লেইস ফিতা লেইস
লেইস ফিতা লেইস।
এই ফিতা যার মাথায় রবে
আদর সোহাগ যতন পাবে
এই ফিতা তাই
জনম জনম বাইন্ধা রাখে
লেইস ফিতা লেইস
লেইস ফিতা লেইস।
রেশমি চুড়ি কাঁকন বালা
ছোট্ট নোলক ঝিনুক মালা
কোমর বিছা নূপুর বাজা
তাঁতের শাড়ি অঙ্গে প্যাঁচা
লেইস ফিতা লেইস
লেইস ফিতা লেইস।
Thursday, 24 January 2013
Tomar bari jabo-তোমার বাড়ি যাবো lyrics
আজি তোমার বসতবাড়ি যাবো
দুয়ার খোলা রাখবে কিনা বলো?
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো? (২)
গর্জে উঠুক তোমার আপনজন
যতই বলুক হবে নাকো ঠাই
বলবো বুকের পাঁজর খুলে দেখুন
সত্যি আমি হৃদয় দিয়ে চাই (২)
যখন আমি তোমার বাড়ি যাবো
বুঝিয়ে এমন রাখবে কি না বলো
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো?
অনেক কিছুই শুনতে হবে জানি
অনেক কিছুই দেখবে যাচাই করে
বলবো আমি ভালোবাসাই আসল
জয় করবো সবি মোনের জোরে (২)
যখন আমি তোমার বাড়ি যাবো
ভালোবাসা থাকবে কি না বলো
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো?
আজি তোমার বসতবাড়ি যাবো
দুয়ার খোলা রাখবে কিনা বলো?
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো?
আমার পাশে থাকবে কিনা বলো?
আমার পাশে থাকবে কিনা বলো?...
Monday, 21 January 2013
বন্ধু তোমায়
ছেঁড়া ঘুড়ি, রঙ্গিন বল
এইটুকুই সম্বল
আর ছিল রোদ্দুরে পাওয়া
বিকেল বেলা।
বাজে বকা রাত্রি দিন
অ্যাস্টেরিক্স টিনটিন
এলোমেল কথা উড়ে যেত
হাসির ঠেলায়
সে হাসি ছুটে যেত গোধুলি মিছিলে
সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে
সে হাসি ছুটে যেত গোধুলি মিছিলে
সবার অলক্ষ্যে তুমিও কি ছিলে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল
বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল
বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও
খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল
বেলায়।
গল্পের মত ইশকুল বাড়ি
জমে ওঠা ক্ষত
খেলব না আড়ি (২)
সে খেলা কানাগলি
রোজ চুপিসারে
এবং আগুন ছিল লাস্ট কাউন্টারে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল
বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল
বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও
খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল
বেলায়।
বইমেলা ধূলো গার্গি শ্রেয়সী
চেনা মুখগুলো
পরিচিত হাসি (২)
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজো পারেনি সে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল
বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল
বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও
খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল
বেলায়।
ছেঁড়া ছবি, স্ফটিক জল
এইটুকু সম্বল
বাদ বাকি রোদ চলে যাওয়া বিকেল
বেলা
একঘেয়ে ক্লান্ত দিন, ক্যাম্পোজ-
অ্যাসপিরিন
যানজটে দেরি হয়ে গেল বিকাল বেলা
মরা মাছের চোখ যায় যদ্দুরে
শুকানো জলছবি আজো রোদ্দুরে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল
বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল
বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও
খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল
বেলায়।
Sunday, 6 January 2013
আকাশ নীলা
আকাশ নীলা তুমি বল কিভাবে
আমার শূণ্য মনে সুখ ছড়াবে
এমন করে কি তবে ভেবেছ আগে
ভালোবাসা দিয়ে ভূল ভাঙ্গাবে ।
কথা দাও, কথা দাও, কথা দাও
বুঝবে আমায়,
কথা দাও, কথা দাও, কথা দাও
আজীবন আমারি রবে ।
খুজতে, যদি আজ খুজতে
বুঝতে তবে এ মন বুঝতে
জীবনে কত যে দুঃখ লুকানো
তুমি তা জানতে চেওনা
কত সে নির্মম বেদনা ।
জানতে, যদি একটু জানতে
কি ক্ষত বুকে আমার, মানতে
লুকানো ব্যাথা হাসির আড়ালে
তুমি তা জানতে চেওনা
কত সে নির্মম বেদনা ।
এতটা ভালবাসি
যখন নিঝুম রাতে
সব কিছু চুপ,
নিষ্প্রাণ নগরীতে
ঝিঝিরাও ঘুম!
আমি চাঁদের আলো হয়ে,
তোমার কালো ঘরে;
জেগে রই সারা নিশি
এতটা ভালবাসি….(২)
এ কি অপরূপ সুন্দর
তার স্বপ্নের বর্ষা রাতে;
আমি ভিজে ভিজে মরি
মিছে মগ্ন প্রভাতে…
দেখি ভিষণ অন্ধকার মাঝে
আলো ছায়ায় তার নূপুর বাজে!
আমি যে ভেবে ভেবে শিহরিত…
আমি সূর্যের আলো হয়ে
তোমার চলার পথে
ছায়া হয়ে তোমায় দেখি
এতটা ভালবাসি।
হুম….. এতটা ভালবাসি….
Wednesday, 8 August 2012
দুঃখ কেন কররে মন
দুঃখ তোমার গোছবে না ও মন
দুঃখ যদি নাইবা পারে
সুখের কদর বুঝতে নারে
কাঁদতে কেন চাওরে ও মন
কান্না তোমার ফোরাবে না যখন
কাঁদতে গিয়ে হেসো এবার
সুখের লগন মিলবে না আর।।
কান্না নিয়ে জীবন শুরু
কান্না নিয়ে জীবন শেষ
মধ্যেখানে থাকনা শুধু
আনন্দ আর হাসির রেশ।
সারাদিন তোমায় ভেবে
হলো না আমার কোন কাজ
হলো না তোমাকে পাওয়া
দিন যে বৃথাই গেল আজ
সারাদিন গাছের ছায়ায়
উদাসী দুপুর কেটেছে
যা শুনে ভেবেছি এসেছো
সে শুধু পাতারই আওয়াজ
হাওয়া রা হঠাৎ এসে জানালো
তুমি তো আমার কাছে আসবে না
এক হৃদয় হয়ে ভাসবে না
তবে কি একাই থাকবো
তবে কি আমার কেউ নেই
সারাদিন যেমন কেটেছে
তেমনি যাবে গো সাঁঝ
সারাদিন তোমায় ভেবে
হলো না আমার কোন কাজ
হলো না তোমাকে পাওয়া
দিন যে বৃথাই গেল আজ
সারাদিন তোমায় ভেবে
যত দূরেই থাকো
পাখিদের কোলাহলে মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমার ই স্বপ্নে আকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমার ই ভুবনে
গোধুলি হয়ে রবে তুমি আমার ই চিরকাল
“যত দূরেই থাকো রবে আমার ই
হারিয়ে যেয়োনা কখনো তুমি”(২)
কত কাল রয়েছি
তোমার ই পথ চেয়ে
কত কাল কেটেছে
তোমার ই আশাতে
হৃদয় জুড়ে যত ভালোবাসা
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
মনে জাগে এক রঙিন আশা
শুধু তোমাকে ভালোবাসবো ভেবে
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
যখন দেখি তোমায় আমি
অনেক কাছে
হৃদয় গভীরে শুকনো আকাশ
মেঘে ভরে যে ।।
অশ্রু বরষা জাগাও তুমি
নিবিরে থেকেও জেনে
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
যখন দেখি তোমার হাসি
মনের মাঝে
মনের নীলে হারাই আমি
সঙ্গোপনে ।।
জীবন ভরসা দিয়েছো তুমি
আমাকে নিরবে ভালোবেসে
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
মনে জাগে এক রঙিন আশা
শুধু তোমাকে ভালোবাসবো ভেবে
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
ফরেস্ট হিলে এক দুপুরে
ফরেস্ট হিলে এক দুপুরে
কথা ছিলো তুমি আসবে
সব চোখ ফাঁকি দিয়ে
বুকে ভালোবাসা নিয়ে
আসবে আমায় ভালোবাসবে।।
অনেক প্রহর নিঃসঙ্গ
সাঁওতালী গানের সুরে
কাটিয়ে দিলাম তোমায় ভেবে
ঝাউ মহুয়ার বনে
কথা দিয়ে তুমি এলে না যখন
এখন আমার কি হবে।।
বিষন্নতা সঙ্গী এখন
দুঃখ গলার মালা
তোমার স্মৃতিগুলো আগুন হয়ে
বাড়ায় বুকেরই জ্বালা
হায় তুমি ছাড়া জীবন আমার
এখন বাঁচি কিভাবে।।