তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায়
কবিতায়
আছো সরোয়ার্দী,শেরেবাংলা,
ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর
রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ
জিয়ার স্বপন,
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের
একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার
মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক
লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর,
ভাই হারা একুশের গান,
আমার সোনার বাংলা, আমি তোমায়
ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায়
ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায়
ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড়
বেশী ভালোবাসি।
তুমি কবি নজরুলের
বিদ্রোহী কবিতা উন্নত মম্ শীর
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত
শ্রেষ্টবীর
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ
ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের
সর্ব্নাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায়
নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের,
শাণীত চুরির ধার
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের
রঙ তুলীর আছড়
শহীদুল্লা কায়সার, মুনীর চৌধুরীর নতুন
দেখা সেই ভোর।
আমার সোনার বাংলা, আমি তোমায়
ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায়
ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায়
ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড়
বেশী ভালোবাসি।
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায়
কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম
প্রথম ও শেষ ছোঁয়ায়,
তুমি বঙ্গবন্ধুর
রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ
জিয়ার স্বপন
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ
সুমধুর,
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামের
সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার,
অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত
শহীদ মিনার
আমার সোনার বাংলা, আমি তোমায়
ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায়
ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায়
ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড়
বেশী ভালোবাসি।
Here u find the collection of bangla song lyrics-এইখানে আপনি পাবেন বাংলা জনপ্রিয় গানের লিরিক্স
Showing posts with label জেমস. Show all posts
Showing posts with label জেমস. Show all posts
Sunday, 6 January 2013
বাংলাদেশ
Saturday, 21 July 2012
এক নদী যমুনা
আমি আর আমার দু’চোখ কখনো জলে ভেজাবো না
এ ব্যথা আমারই থাক, চাই না কারও সান্ত্বনা
পৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না।
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা।
টেনে নিয়ে বুকের কাছে,
ছুঁড়ে দেয় ধূলোর মাঝে।
ভালবাসার নিয়ম মানি না
তাইতো অশ্রু এখন আসে না
দিও না, দিও না, সান্ত্বনা
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না………।।
ডুবেছিল মায়াজালে হৃদয়
সেই ক্ষত এখনো কথা কয়।
ভালবাসার নিয়ম মানি না
তাইতো অশ্রু এখন আসে না
দিও না, দিও না, সান্ত্বনা
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না………।।
এ ব্যথা আমারই থাক, চাই না কারও সান্ত্বনা
পৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না।
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা।
টেনে নিয়ে বুকের কাছে,
ছুঁড়ে দেয় ধূলোর মাঝে।
ভালবাসার নিয়ম মানি না
তাইতো অশ্রু এখন আসে না
দিও না, দিও না, সান্ত্বনা
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না………।।
ডুবেছিল মায়াজালে হৃদয়
সেই ক্ষত এখনো কথা কয়।
ভালবাসার নিয়ম মানি না
তাইতো অশ্রু এখন আসে না
দিও না, দিও না, সান্ত্বনা
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না………।।
Monday, 16 July 2012
স্বপ্নহারা বিবেকের দুয়ারে…
স্বপ্নহারা বিবেকের দুয়ারে
দাঁড়িয়ে থাকা আমি এক ক্লান্ত পথিক
স্বপ্নহারা বিবেকের দুয়ারে
দাঁড়িয়ে থাকা আমি এক ক্লান্ত পথিক
ইচ্ছের প্রান্তরে যতদুর দৃষ্টি যায়
চেয়ে থাকি শূণ্যতায়……….
স্বপ্নহারা বিবেকের দুয়ারে
দাঁড়িয়ে থাকা আমি এক ক্লান্ত পথিক।
আগামী দিনের একফোঁটা আশ্বাসে
পুরনো প্রেমিকার ভেঙ্গে দেওয়া বিশ্বাসে
জানা অজানার ভীরে পাথর সময়।
আগামী দিনের একফোঁটা আশ্বাসে
পুরনো প্রেমিকার ভেঙ্গে দেওয়া বিশ্বাসে
জানা অজানার ভীরে পাথর সময়।
ইচ্ছের প্রান্তরে যতদুর দৃষ্টি যায়
চেয়ে থাকি শূণ্যতায়……………..
স্বপ্নহারা বিবেকের দুয়ারে
দাড়িয়ে থাকা আমি এক ক্লান্ত পথিক।
বিরহী রাতে হৃদয়ের বন্দরে
পরাজিত কেউ একাকি কেঁদে ফেরে
সুখের পলি জলে চর পড়ে যায়।
বিরহী রাতে হৃদয়ের বন্দরে
পরাজিত কেউ একাকি কেঁদে ফেরে
সুখের পলি জলে চর পড়ে যায়।
ইচ্ছের প্রান্তরে যতদুর দৃষ্টি যায়
চেয়ে থাকি শূণ্যতায়……………..
স্বপ্নহারা বিবেকের দুয়ারে
দাড়িয়ে থাকা আমি এক ক্লান্ত পথিক।
ইচ্ছের প্রান্তরে যতদুর দৃষ্টি যায়
চেয়ে থাকি শূণ্যতায়……………..
স্বপ্নহারা বিবেকের দুয়ারে
দাড়িয়ে থাকা আমি এক ক্লান্ত পথিক।
Subscribe to:
Posts (Atom)