Privacy Policy

Showing posts with label রিকল. Show all posts
Showing posts with label রিকল. Show all posts

Wednesday, 26 December 2012

এতটা ভালবাসি

যখন নিঝুম রাতে
সব কিছু চুপ,
নিষ্প্রাণ নগরীতে
ঝিঝিরাও ঘুম!
আমি চাঁদের আলো হয়ে,
তোমার কালো ঘরে;
জেগে রই সারা নিশি
এতটা ভালবাসি....(২)
এ কি অপরূপ সুন্দর
তার স্বপ্নের বর্ষা রাতে;
আমি ভিজে ভিজে মরি
মিছে মগ্ন প্রভাতে...
দেখি ভিষণ অন্ধকার মাঝে
আলো ছায়ায় তার নূপুর বাজে!
আমি যে ভেবে ভেবে শিহরিত...
আমি সূর্যের আলো হয়ে
তোমার চলার পথে
ছায়া হয়ে তোমায় দেখি
এতটা ভালবাসি।
হুম..... এতটা ভালবাসি....

Saturday, 21 July 2012

আমিও থাকি জেগে

কেউ জানে না আলসে দূপুর
অবাক মনের ভুলে,
তোমায় ছুয়ে যাওয়া কিছু
বাতাস বাউন্ডুলে।।

নাম ঠিকানা কেউ জানে না
তবু তোমার নামে,
মনের ভুলে একশো চিঠি
বন্দি হলো খামে।।

সন্ধ্যা তোমার লালচে আকাশ,
মনের ভুলের রাতে।
না ঘুমোনো তারা কিছু,
জাগবে তোমার সাথে।।

না ঘুমানো রাত্রি তোমার,
আকাশ রাতের মেঘে।
তোমার বোধের সঙ্গী হতে,
আমিও থাকি জেগে।।

কন্ঠঃ মেরাজ মহসিন