Privacy Policy

Showing posts with label আধুনিক. Show all posts
Showing posts with label আধুনিক. Show all posts

Monday, 6 May 2013

Sokal ase na-সকাল আসে না lyrics

সকাল আসে না , আয়না হাসে না,
জানলা খোলা মেঘ, সে ভালবাসে না
না কিছু ভাবি না, রোদ এলো কিনা, স্নানের
জলে গান, আমি না তুমি না
দিনের পাখিরা ছুঁয়েছে ডানা, রাতের পরীরা ভুল
ঠিকানা
সকাল আসে না , আয়না হাসে না,
একলা খোলা বই, সে ভালবাসে না
জাগে না জাগে না তার চোখ
জাগে না জাগে না তার চোখ
ডেকে দেয়া টুকু আমার হোক, অচেনা এ অবেলায়
জাগে না জাগে না তার চোখ
জাগে না জাগে না তার চোখ
ডেকে দেয়া টুকু আমার হোক, অচেনা এ অবেলায়
দিনের পাখিরা ছুঁয়েছে ডানা, রাতের পরীরা ভুল
ঠিকানা
গোধূলি ভাঙ্গা গা, আমি না তুমি না
সকাল আসে না , আয়না হাসে না,
একলা খোলা বই, সে ভালবাসে না

Pother klanty vhule- পথের ক্লান্তি ভুলে lyrics

পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো |
কত দূর আর কত দূর বল মা?
আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই,
আর আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই,
যদি এ পথ চলিতে কাঁটা বেঁধে পায়
হাসিমুখে সে বেদনা সবো।
কত দূর আর কত দূর বল মা?
চিরদিনই মাগো তব করুণায়
ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়
ঐ আকাশে যদি মা কভু ওঠে ঝড়
সে আঘাত বুকে পেতে লবো।
কত দূর আর কত দূর বল মা?
যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও,
মাগো যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও,
মাগো তুমি ছাড়া এ আঁধারে গতি নাই
তোমায় কেমনে ভুলে রবো
কত দূর আর কত দূর বল মা?
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো |
কত দূর আর কত দূর বল মা?

Friday, 3 May 2013

Janala khola- জানলা খোলা

জানলা খোলা দেখে থমকে দাড়ালো
দুষ্টু হাওয়ায় উড়া এলোমেলো সুর..
আমার কানে কিছু বলতে এলো সে
হাতছানি তার অজানায় বহুদূর।
শাওন মেঘের দেয়া বৃষ্টি যেখানে পড়ে
ভেজা সেই মাঠে গান গাওয়া..
টুকরো সূখের দেয়া একটু আদর ছুঁয়ে
অভিমান জলে ভেসে যাওয়া।
বলতে না পারা কথা বলে গেলো সেই
সূর..
ভাসলো আকাশ অজানায় বহুদূর।
জানলা খোলা দেখে থমকে দাড়ালো
দুষ্টু হাওয়ায় উড়া এলোমেলো সুর..
আমার কানে কিছু বলতে এলো সে
হাতছানি তার অজানায় বহুদূর।
তোমার আমার কাছে সূর
আসে মাঝে মাঝে
ফিরে আসে সেই চেনা হাওয়া..
বলে যায় আজও যেন কিছুটা সময় আছে
পরে আছে কত চাওয়া পাওয়া।
যতদিন পারো তুমি বুকে টেনো এই সূর..
ডাকবে আকাশ অজানায় বহুদূর।
জানলা খোলা দেখে থমকে দাড়ালো
দুষ্টু হাওয়ায় উড়া এলোমেলো সুর..
আমার কানে কিছু বলতে এলো সে
হাতছানি তার অজানায় বহুদূর।

Jol foring-জল ফড়িং

তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস,
অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস ?
সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ
ভরা জিনে,
কেন খুঁজতে যাস আমায়
সাজানো মাগাজিনে ?
ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে,
আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে
তারপর বেরোয় মেঘ আর তারায়
ভরা স্টেশন ,
একটু থামতে চায় প্রেমিকের
ইন্সপিরেশন
তোর এ সকাল ঘুম ভেঙ্গে দিতে পারি
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি
আমাকে খুঁজে দে জল ফড়িং
ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি,
শূন্যে খুড়োর কল , সব মিথ্যে আহামরি
একটু শুনতে চাই তোর পাঁজর
ভাঙ্গা চিৎকার,
অন্য গানের সুর, তোর অদ্ভুত এ অহংকার
তোর এ সকাল ঘুম ভেঙ্গে দিতে পারি
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি
আমাকে খুঁজে দে জল ফড়িং...

choto choto shopner-ছোট ছোট স্বপ্নের নীল মেঘ

ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)
জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা
সৃষ্টি বা অনাসৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)
কখনো আলো-ছায়ার খেলা
কখনো শুধুই আঁধার(২)
কোথাও থামে ভেজা সহনি
কোথাও ফুলের বাহার।
কোথাও চেতনা পাহাড় ভাঙ্গে
কোথাও বিপন্ন কৃষ্টি।
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)
কখনো হৃদয় ভাঙ্গার খেলা
কখনো সেতু গড়ার (২)
কখনো নিজ নিকেতনে মন
কখনো কখনো সবার।
কোথাও চাওয়ার হিসেব মেলে না
কোথাও না পাই সন্তুষ্টি।
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)
জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা
সৃষ্টি বা অনাসৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)

Monday, 29 April 2013

Amar janala-আমার জানলা lyric

আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়
একটু বর্ষা, একটু গ্রীষ্ম, একটুখানি শীত
সেই একটুখানি চৌকোছবি আঁকড়ে ধরে রাখি
আমার জানলা দিয়ে আমার পৃথিবী।
সেই পৃথিবীতে বিকেলের রং হেমন্তে হলুদ
সেই পৃথিবীতে পাশের বাড়ির কান্না শোনা যায়
পৃথিবীটা বড়ই ছোট আমার জানালায়
আমার জানলা দিয়ে আমার পৃথিবী
সেই পৃথিবীতে বাঁচবো বলে যুদ্ধ করি রোজ
একটুখানি বাঁচার জন্য হাজার আপোষ
সেই পৃথিবীর নাম কলকাতা কী ভারত জানিনা
তুমি তোমার পৃথিবীর নামটা জান কী
তুমি বলবে আমায়
তুমি বলবে আমার বেনিয়াপুকুর তোমার বেহালা
তুমি গন্ডি কেটে দেখিয়ে দেবে পশ্চিমবাংলা
হয়তো কেরালার আকাশটা আর একটু বেশি নীল
তবুও সেটাও কী নয় আমার পৃথিবী
আমার জানলা দিয়ে যায় না দেখা ইসলামাবাদ
শুধু দেখি আমি রোজ আমার পাশের বাড়ির ছাদ
একটা হলদে শাড়ি শুকোচ্ছে আজ মোজার
রংটা নীল
আজ পৃথিবীটা বড়ই রঙিন
কেউ জানলা খুলে অ্যালাবামায় বাংলা গান গায়
কেউ পড়ছে কোরান বসে তার জাপানী জানালায়
তুমি হিসেব করে বলতে পার প্যারিসের সময়
কিন্তু কার জানালায় কে কি দ্যাখে হিসেব
করা যায় কী বলো
মনের জানলা আছে........
মনের জানলা দিয়ে তুমি বেরিয়ে পড়তে পার
মেক্সিকোতে বসে বাজানো যায় গীটার
কোথায় তুমি টানবে বলো দেশের সীমারেখা
আমার জানলা দিয়ে গোটা পৃথিবী
তাই জানলা আমার মানেনা আজ ধর্মের বিভেদ
জানলা জাতীয়তাবাদের পরোয়া করে না
জানলা আমার পূব না পশ্চিমের দিকে খোলা
জানলা সে তো নিজেই জানে না
জানলা আমার সকালবেলায় শোনায় ভৈরবী
আর সন্ধ্যেবেলায় শুধু জন কোল্ড্রিং
গানের সুরে রেশারেশি দেশাদেশি নেই
আমার গানের জানলা গোটা পৃথিবী...

Ekta sorol anko-একটা সরল অংক

একটা সরল অংক
তুমি আমি এক দুই
একটা সহজ ধাধা
দুয়ে দু্য়ে চার
একটা সমীকরন
তুমি আমি পজিটিভ
একটা পরীক্ষা
তুমি আমি ফাস্ট
ডুবে ডুবে জল
প্রেমিকের দল
সখি ভালবাসা কারে কয়
তোমার আমার হারিয়ে যাওয়ার এখনি সময়
তুমি নিশ্চিন্তে নিশ্বাস নেও
রেখেছি কিছু সুবাতাস
নিঃস্বার্থ অক্সিজেন
নয় কার্বন নয় সালফার
ভেবেছি কিছু বলবো তোমায়
সাজিয়েছি তাই কথার নাটাই
উজার করার বিদ্যে জানা নেই
তবুও দেবো সব তোমায়
তুমি নিশ্চিন্তে নিশ্বাস নেও
রেখেছি কিছু সুবাতাস
নিঃস্বার্থ অক্সিজেন
নয় কার্বন নয় সালফার
তোমার আমার কিহিনী নিয়ে হবে রূপকথা
তোমায় আমায় নিয়ে লেখা কত কবিতা
কত গান কত সুর কত হাসি গল্প
কত না চাওয়া পাওয়া কত রূপ গন্ধ
ডুবে ডুবে জল
প্রেমিকের দল
সখি ভালবাসা কারে কয়
তোমার আমার হারিয়ে যাওয়ার এখনি সময়
তুমি সকাল বিকাল জোছনা ওড়াও
চাঁদকে রেখেছি বন্ধু করে
অমবস্যায় পূর্নিমা চাঁদ
সূর্য হাসে আপন মনে
ভেবেছি কিছু বলবো আমায়
সাজিয়েছি তাই কথার নাটাই
উজার করার বিদ্যে জানা নেই
তবুও দেবো সব তোমায়
তুমি নিশ্চিন্তে নিশ্বাস নেও
রেখেছি কিছু সুবাতাস
নিঃস্বার্থ অক্সিজেন
নয় কার্বন নয় সালফার
সকাল বিকাল জোছনা ওড়াও
চাঁদকে রেখেছি বন্ধু করে
অমবস্যায় পূর্নিমা চাঁদ
সূর্য হাসে আপন মনে

Monday, 4 February 2013

Light house-লাইটহাউজ lyrics

খবর উঠেছে ওই পত্রিকায়
জীবন নাকি অতি সাধারন,
লিখেছে যেই বোকাটা প্রেমে পরেনি
বোঝে বেশি বেশি অকারণ!
লিখেছে ওই বোকাটা
সবার নাকি ঘুরে ফিরে একি জীবন
শোনেনি গল্প সে আমার প্রেমের
অলৌকিক অসাধারন!
আমি অতি সাধারন..
আমার প্রেম অসাধারন!
ওই প্রেম আমার
বিনিদ্র রাত জেগে থাকার আনন্দ,
আজো ওই প্রেম আমার
ধুসর বাতাস নিঃশ্বাস নেবার আনন্দ
আজো ওই প্রেম আমার
কাদা জমা পথ, পথ চলার আনন্দ
আজো ওই প্রেম আমার
গোলাপের কাঁটা বেঁচে থাকার আনন্দ
ওর কোলে মাথা রেখে,
পাল তোলা ছোই এর নিচে
শীতলক্ষ্যার গান শুনেছি,
মুগ্ধ নয়নে ওকে দেখেছি!
বঙ্গোপসাগরে সূর্য ডুবছিল,
যখন স্রোতের সাথে দুই পা খেলছিল,
তখন জরিয়ে ওকে ধরেছি
স্নিগ্ধ অসাধারন!
আমি অতি সাধারন..
আমার প্রেম অসাধারন!
খবর উঠেছে ওই পত্রিকায়
প্রেমিক প্রেমিকা নাকি স্বার্থপর
লিখেছে যেই বোকাটা প্রেমে পরেনি
বোঝে বেশি বেশি অকারণ!
লিখেছে ওই বোকাটা
সবার নাকি ঘুরে ফিরে একি জীবন
শোনেনি গল্প সে আমার প্রেমের
অলৌকিক অসাধারন!
আমি অতি সাধারন..
আমার প্রেম অসাধারন!
ওই প্রেম আমার
বিনিদ্র রাত জেগে থাকার আনন্দ,
আজো ওই প্রেম আমার
ধুসর বাতাস নিঃশ্বাস নেবার আনন্দ
আজো ওই প্রেম আমার
কাদা জমা পথ, পথ চলার আনন্দ
আজো ওই প্রেম আমার
গোলাপের কাঁটা বেঁচে থাকার আনন্দ
ওর কোলে মাথা রেখে
ছাদের কোনে ছোট্ট ঘরে
অমাবস্যায় তারা গুনেছি
আর জ্যোৎস্না রাতে ওর ছবি একেছি
ঢাকার রাজপথে বৃষ্টি পড়ছিল,
রিক্সার ভেতরে শিকটা জলছিল,
তখন জরিয়ে ওকে ধরেছি
স্নিগ্ধ অসাধারন!
আর আমি কখনো
ওর দেখা পাবোনা,
জানি আমি আর কখনো
ফিরে পাবোনা সেই মেয়েটি..
অসাধারন..
স্বার্থপর ও তুচ্ছ এই জীবন
সে অসাধারন
আমি পেয়েছি আমি দেখেছি..
আমি শুনেছি আমি বুঝেছি
আমার অসাধারন.

Nijum sondhay pantho pakhira-নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরাlyrics

নিঝুম সন্ধ্যায়
পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়।
কুলায় যেতে যেতে
কি যেন কাকলী
আমারে দিয়ে যেতে চায়।।
দূর পাহাড়ের
উদাস মেঘের দেশে।
ওই গোধুলীর
রঙিন সোহাগ মেশে।
বনের মর্মরে
বাতাস চুপিচুপি
কি বাঁশী ফেলে রেখে হায়।।
কোন অপরূপ
অরূপ রূপের রাগে।
সুর হয়ে রয়
আমার গানের আগে।
স্বপন কথাকলি
ফোটে কি ফোটে না
সুরভি তবু আঁখি ছায়।।

Nijum sondhay pantho pakhira-নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরাlyrics

নিঝুম সন্ধ্যায়
পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়।
কুলায় যেতে যেতে
কি যেন কাকলী
আমারে দিয়ে যেতে চায়।।
দূর পাহাড়ের
উদাস মেঘের দেশে।
ওই গোধুলীর
রঙিন সোহাগ মেশে।
বনের মর্মরে
বাতাস চুপিচুপি
কি বাঁশী ফেলে রেখে হায়।।
কোন অপরূপ
অরূপ রূপের রাগে।
সুর হয়ে রয়
আমার গানের আগে।
স্বপন কথাকলি
ফোটে কি ফোটে না
সুরভি তবু আঁখি ছায়।।

Light house-লাইটহাউজ lyrics

খবর উঠেছে ওই পত্রিকায়
জীবন নাকি অতি সাধারন,
লিখেছে যেই বোকাটা প্রেমে পরেনি
বোঝে বেশি বেশি অকারণ!
লিখেছে ওই বোকাটা
সবার নাকি ঘুরে ফিরে একি জীবন
শোনেনি গল্প সে আমার প্রেমের
অলৌকিক অসাধারন!
আমি অতি সাধারন..
আমার প্রেম অসাধারন!
ওই প্রেম আমার
বিনিদ্র রাত জেগে থাকার আনন্দ,
আজো ওই প্রেম আমার
ধুসর বাতাস নিঃশ্বাস নেবার আনন্দ
আজো ওই প্রেম আমার
কাদা জমা পথ, পথ চলার আনন্দ
আজো ওই প্রেম আমার
গোলাপের কাঁটা বেঁচে থাকার আনন্দ
ওর কোলে মাথা রেখে,
পাল তোলা ছোই এর নিচে
শীতলক্ষ্যার গান শুনেছি,
মুগ্ধ নয়নে ওকে দেখেছি!
বঙ্গোপসাগরে সূর্য ডুবছিল,
যখন স্রোতের সাথে দুই পা খেলছিল,
তখন জরিয়ে ওকে ধরেছি
স্নিগ্ধ অসাধারন!
আমি অতি সাধারন..
আমার প্রেম অসাধারন!
খবর উঠেছে ওই পত্রিকায়
প্রেমিক প্রেমিকা নাকি স্বার্থপর
লিখেছে যেই বোকাটা প্রেমে পরেনি
বোঝে বেশি বেশি অকারণ!
লিখেছে ওই বোকাটা
সবার নাকি ঘুরে ফিরে একি জীবন
শোনেনি গল্প সে আমার প্রেমের
অলৌকিক অসাধারন!
আমি অতি সাধারন..
আমার প্রেম অসাধারন!
ওই প্রেম আমার
বিনিদ্র রাত জেগে থাকার আনন্দ,
আজো ওই প্রেম আমার
ধুসর বাতাস নিঃশ্বাস নেবার আনন্দ
আজো ওই প্রেম আমার
কাদা জমা পথ, পথ চলার আনন্দ
আজো ওই প্রেম আমার
গোলাপের কাঁটা বেঁচে থাকার আনন্দ
ওর কোলে মাথা রেখে
ছাদের কোনে ছোট্ট ঘরে
অমাবস্যায় তারা গুনেছি
আর জ্যোৎস্না রাতে ওর ছবি একেছি
ঢাকার রাজপথে বৃষ্টি পড়ছিল,
রিক্সার ভেতরে শিকটা জলছিল,
তখন জরিয়ে ওকে ধরেছি
স্নিগ্ধ অসাধারন!
আর আমি কখনো
ওর দেখা পাবোনা,
জানি আমি আর কখনো
ফিরে পাবোনা সেই মেয়েটি..
অসাধারন..
স্বার্থপর ও তুচ্ছ এই জীবন
সে অসাধারন
আমি পেয়েছি আমি দেখেছি..
আমি শুনেছি আমি বুঝেছি
আমার অসাধারন.

Thursday, 31 January 2013

Bondhu tomar pother shathi -বন্ধু তোমার পথের

বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও
মনের মাঝেতে চিরদিন
তাকে ডেকে নিও
ভুলো না তারে ডেকে নিতে তুমি।
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও
মনের মাঝেতে চিরদিন
তাকে ডেকে নিও
ভুলো না তারে ডেকে নিতে তুমি।
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও
খুশির খেয়ালে পাল তুলে যেও চিরদিন
হাসি আর গানে শোধ করে যেও যত ঋণ
স্মৃতির পটেতে যত
ব্যথা আছে ভুলে যেও।
ভুলো না তারে ডেকে নিতে তুমি।
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও
মনের মাঝেতে চিরদিন
তাকে ডেকে নিও
সমুখে রয়েছে পথ চলে যাও চলে যাও
পিছনে যা কিছু টানে ফেলে যাও
ফেলে যাও
সমুখে রয়েছে পথ চলে যাও চলে যাও
পিছনে যা কিছু টানে ফেলে যাও
ফেলে যাও
আলোর পরশে ভোর হয়ে যাবে এই রাত
কোন দিন ভুলে ছেড় নাক তুমি এই হাত
ভুল
হারানো দিনে তাকে তুমি সাথে নিও।
ভুলো না তারে ডেকে নিতে তুমি।
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও
মনের মাঝেতে চিরদিন
তাকে ডেকে নিও
ভুলো না তারে ডেকে নিতে তুমি।
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও
মনের মাঝেতে চিরদিন
তাকে ডেকে নিও
ভুলো না তারে ডেকে নিতে তুমি।
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও

Thursday, 24 January 2013

Tomar bari jabo-তোমার বাড়ি যাবো lyrics

আজি তোমার বসতবাড়ি যাবো
দুয়ার খোলা রাখবে কিনা বলো?
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো? (২)
গর্জে উঠুক তোমার আপনজন
যতই বলুক হবে নাকো ঠাই
বলবো বুকের পাঁজর খুলে দেখুন
সত্যি আমি হৃদয় দিয়ে চাই (২)
যখন আমি তোমার বাড়ি যাবো
বুঝিয়ে এমন রাখবে কি না বলো
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো?
অনেক কিছুই শুনতে হবে জানি
অনেক কিছুই দেখবে যাচাই করে
বলবো আমি ভালোবাসাই আসল
জয় করবো সবি মোনের জোরে (২)
যখন আমি তোমার বাড়ি যাবো
ভালোবাসা থাকবে কি না বলো
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো?
আজি তোমার বসতবাড়ি যাবো
দুয়ার খোলা রাখবে কিনা বলো?
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো?
আমার পাশে থাকবে কিনা বলো?
আমার পাশে থাকবে কিনা বলো?...

মেঘ মিলন

শীতল বাতাসে,দেখেছি তোমায়
মেঘ মিলনে চেয়ে রাগ করোনা
মন চায় তোমায় আজি রাতে (২)
বৃষ্টি তো থেমেছে অনেক আগেই
ভিজেছি আমি একাই
আসতো যদি বিভীষিকা
খুঁজেও পেতেনা আমায়।
মেঘ মিলনে চেয়ে রাগ করোনা
মন চায় তোমায়
আজি রাতে রাতে রাতে ।
ঝুমঝুম পাতালি হাওয়ার সাথে
খুঁজেছি শুধুই তোমায়
পেছাতে পারেনি ঝড়ো হাওয়া
খুঁজেই নিয়েছি তোমায়
ভুলে গিয়েছি মন শত অভিমান
মন চায় তোমায় কাছে পেতে
শীতল বাতাসে,দেখেছি তোমায়
মেঘ মিলনে চেয়ে রাগ করোনা
মন চায় তোমায় আজি রাতে রাতে রাতে...

Monday, 7 January 2013

তোমার জন্য

তোমার জন্য
সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল
উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালী চিল
।।
তোমার যত ভুল সব নিমিষে হবে ফুল
তবু ভালবাসি শুধু তোমায় নিশিদিন
সারা বেলা
তোমার জন্য
সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল
উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালী চিল
তোমার জন্য মরুর বুকে আবেশ ছড়াবে সবুজ
তোমার জন্য শান্ত
নদীটা হয়ে যাবে আরো অবুঝ ।।
তোমার যত ভুল সব নিমিষে হবে ফুল
তবু ভালবাসি শুধু তোমায় নিশিদিন
সারা বেলা
তোমার জন্য
সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল
উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালী চিল
তোমার জন্য রাতের মহাকাল হাজার
তারা ঝিকমিক
দস্যু ছেলেটা পথ হারিয়ে হাটবে দ্বিকবিদ্বিক
।।
তোমার যত ভুল সব নিমিষে হবে ফুল
তবু ভালবাসি শুধু তোমায় নিশিদিন
সারা বেলা
তোমার জন্য
সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল
উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালী চিল

Sunday, 6 January 2013

ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুয়ো না

ওগো বৃষ্টি আমার চোখের
পাতা ছুয়ো না,
আমার এতো সাধের কান্নার দাগ
ধুয়ো না,
সে যেন এসে দেখে,
পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি ।।
দোহাই গানের বীণা,
মনকে ভরে তুলো না, ।।
দেখেই তাকে ব্যথার এ গান ভুলো না,
সে যেন এসে শোনে,
তার বিরহে কী সুর আমি সেধেছি ।।
ক্লান্ত প্রদীপ ওগো,
হঠাৎ আলোয় ফুটো না,।।
দেখেই তাকে উজল হয়ে উঠো না,
সে যেন এসে জানে,
কোন আঁধারে এ রাত আমি বেঁধেছি ।।

ঘাশফুল

ইচ্ছে তো ছিলো ঘাশফুল হবো,
হবো প্রজাপতি লাল-নীল।
ইচ্ছে তো ছিলো রংধনু হবো।
ভাসবো আকাশে অনাবিল।
ইচ্ছে তো ছিলো স্বপ্ন হয়ে,
ছুঁয়ে যাবো আঁখিপাত।
ইচ্ছে তো ছিলো বাসবো ভালো,
তোমায় আমি দিন রাত।।
ইচ্ছে তো ছিলো জোনাকি হবো,
জ্বলবো আঁধারে ঝিলমিল ।
ইচ্ছে তো ছিলো রাতের উঠোনে,
হবো তারাদের মিছিল।
ইচ্ছে তো ছিলো থাকবো আমি,
তোমার বুকেরই খাঁচায়।
ইচ্ছে তো ছিলো বাঁচবো আমি,
শুধু তোমারই আশায়।
ইচ্ছে তো ছিলো বুনোহাঁস হবো।
কাটবো সাঁতার নিশি-রাত,
ইচ্ছে তো ছিলো পদ্ম পাতায়,
দেখবো সোনালি প্রভাত।
ইচ্ছে তো ছিলো ছবি হবো,
তোমার চোখেরই পাতায়।
ইচ্ছে তো ছিলো রাখবো তোমায়,
প্রাণটা থাকে যেথায়।।।

বন্ধন

বন্ধন সে তো হয়না পুরনো,
সম্পর্ক গুলোর বয়স হয়না কোন
চাওয়া পাওয়া গুলো যায়না হারিয়ে,
অনুভূতি সেতো যায় না হারিয়ে
এক পা দুই পা করে পথ চলা,
নন্দিত পৃথিবীর পথ ধরে।
কিছু কিছু প্রিয়মুখ কিছু হাসি নিয়ে
আরো একটু বেশী চেয়েছি বেঁচে থাকতে
কিছু কিছু অবয়ব মায়া খুঁজে নিতে
মুহুর্ত গুলো চোখ মেলে থাকে
চেনা কন্ঠের সেই চেনা ডাকে,
সবটুকু চেতনা কান পেতে থাকে
প্রতি মুহুর্তে তাই আজ স্বপ্ন সাজাই
ভালোবাসার স্পর্শ খুঁজে যাই।
অদৃশ্য সূতোয় বাধা পড়ে,
প্রতি মুহুর্তে তাই স্বপ্ন সাজাই
আর ভালোবাসার সংজ্ঞা খুঁজে যাই।
বন্ধন সে তো হয়না পুরনো,
সম্পর্ক গুলোর বয়স হয়না কোন
চাওয়া পাওয়া গুলো যায়না হারিয়ে,
অনুভূতি সেতো যায় না হারিয়ে
এক পা দুই পা করে পথ চলা,
নন্দিত পৃথিবীর পথ ধরে।

কবিতা পড়ার প্রহর

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের
নির্জনে, (২)
জোনাকীর আলো নিভে আর
জ্বলে শালমহুয়ার বনে। (২)
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের
নির্জনে, (১)
কবিতার সাথে চৈত্রের রাতে,
কেটেছে সময়হাত রেখে হাতে, (২)
সেই কথা ভেবে কিছুটা আমায় স্মৃতির
নকশা বুনে,
জোনাকীর আলো নিভে আর
জ্বলে শালমহুয়ার বনে।
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের
নির্জনে,
অতিতের ছবি আঁকা হয়ে গেলে,
তারে দেখিএই চোখ দুটি মেলে।(২)
পলাতক আমি কোথা চলে যাই, আধারের
এগানশুনে
জোনাকীর আলো নিভে আর
জ্বলে শালমহুয়ার বনে।
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের
নির্জনে,(২)
জোনাকীর আলো নিভে আর
জ্বলে শালমহুয়ার বনে। (২)

Friday, 20 July 2012

তুমি তাই বলেছিলে, চন্দ্র রাতে তুমি আসবে কাছে...

তুমি তাই বলেছিলে, চন্দ্র রাতে তুমি আসবে কাছে

এরপর কেটে গেছে কতো না, ভরা পূর্ণিমা

সপ্নে তে বলেছিলে বৃষ্টি এলে ডাকবে কাছে

এরপর বয়ে গেছে কতো না বর্ষা ধারা

বলেছিলে এক নদী দুঃখ হলে ভালবাসবে আমাকে

চেয়ে দেখো এ বুকে আজ কতো শত নীল বেদনা

তুমি তাই বলেছিলে, চন্দ্র রাতে তুমি আসবে কাছে

জানালার শার্সিতে, বেদনার আরশিতে

হতাশার জল ছায়া ভাসে......

মনের উঠোন জুড়ে বিষাদের সাত সুরে

কষ্টের শেষ হাসি হাসে

বলেছিলে এক নদী দুঃখ হলে ভালবাসবে আমাকে

চেয়ে দেখো এ বুকে আজ কতো শত নীল বেদনা

তুমি তাই বলেছিলে, চন্দ্র রাতে তুমি আসবে কাছে

বিষাদ এর আরাধনা কষ্টের আলপনা

এই মনে চিরস্থায়ী আজ

রং তুলি জলছবি, ভালবাসা ভুল সবই

ছলনার সাথে প্রতি রাত

বলেছিলে এক নদী দুঃখ হলে ভালবাসবে আমাকে

চেয়ে দেখো এ বুকে আজ কতো শত নীল বেদনা

তুমি তাই বলেছিলে, চন্দ্র রাতে তুমি আসবে কাছে

এরপর কেটে গেছে কতো না, ভরা পূর্ণিমা

সপ্নে তে বলেছিলে বৃষ্টি এলে ডাকবে কাছে

এরপর বয়ে গেছে কতো না বর্ষা ধারা

বলেছিলে এক নদী দুঃখ হলে ভালবাসবে আমাকে

চেয়ে দেখো এ বুকে আজ কতো শত নীল বেদনা।।।