Privacy Policy

Showing posts with label এমিল. Show all posts

Sunday, 22 July 2012

রাজাহীন রাজ্য

চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে
জন শূন্য কোন প্রাচ্যে
যদি চাও রাঙিয়ে দাও এই স্বচ্ছ জল
গড় বর্ণহীন রংধনু
চাইলে তুমি বুনতে পার স্বপনের রঙিন জাল
যদি নাওবা থাকে স্বপ্ন অপূর্ন
চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে
জন শূন্য কোন প্রাচ্যে
চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে
জন শূন্য কোন প্রাচ্যে

চাইলে তুমি দিনকে বলতে পার চাঁদের কারাগার
ঝরাতে পারো অশ্রু উত্তপ্ত সূর্য হতে
যদি চাও তুমি গুনতে পার অগনিত তারা
মুছে দিতে পার তুমি রাতের অন্ধকার