Privacy Policy

Showing posts with label ছায়াছবি. Show all posts
Showing posts with label ছায়াছবি. Show all posts

Monday, 6 May 2013

Ontohin-অন্তহীন lyrics

কেন বা এলে
বা জড়ালে প্রেমে
কেন তুমি আমায়
কেন বুঝিনি কি হারিয়ে আমি
পুড়ে পুড়ে যে ছাই।
জীবন কি খেলা
খেলেছো যে হায়
এর শেষ বল কোথায়
ঢেউইয়ে ভাঙ্গে দুকূল
ভাঙ্গে স্বপ্ন হায়
আমি আঁধারে হারাই
আমি তোমার
তুমি যে আমার
কেউ কারো নই
কেন বল
এক জীবনে এতটা মাশুল
দেব কেমনে তুমি বলো
একা আমি একাই রবো যে
শুধু একা।
ক্লান্ত আমি
শুন্য হ্রদয়।
আর পারিনা
সইতে হায়
এসো তুমি
এসো যে ফিরে
ভালোবাসার গভীরে
পারবো না
তোমায় ছাড়া বাঁচতে
তুমি আমার।

Sokal ase na-সকাল আসে না lyrics

সকাল আসে না , আয়না হাসে না,
জানলা খোলা মেঘ, সে ভালবাসে না
না কিছু ভাবি না, রোদ এলো কিনা, স্নানের
জলে গান, আমি না তুমি না
দিনের পাখিরা ছুঁয়েছে ডানা, রাতের পরীরা ভুল
ঠিকানা
সকাল আসে না , আয়না হাসে না,
একলা খোলা বই, সে ভালবাসে না
জাগে না জাগে না তার চোখ
জাগে না জাগে না তার চোখ
ডেকে দেয়া টুকু আমার হোক, অচেনা এ অবেলায়
জাগে না জাগে না তার চোখ
জাগে না জাগে না তার চোখ
ডেকে দেয়া টুকু আমার হোক, অচেনা এ অবেলায়
দিনের পাখিরা ছুঁয়েছে ডানা, রাতের পরীরা ভুল
ঠিকানা
গোধূলি ভাঙ্গা গা, আমি না তুমি না
সকাল আসে না , আয়না হাসে না,
একলা খোলা বই, সে ভালবাসে না

Friday, 3 May 2013

Jol foring-জল ফড়িং

তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস,
অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস ?
সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ
ভরা জিনে,
কেন খুঁজতে যাস আমায়
সাজানো মাগাজিনে ?
ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে,
আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে
তারপর বেরোয় মেঘ আর তারায়
ভরা স্টেশন ,
একটু থামতে চায় প্রেমিকের
ইন্সপিরেশন
তোর এ সকাল ঘুম ভেঙ্গে দিতে পারি
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি
আমাকে খুঁজে দে জল ফড়িং
ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি,
শূন্যে খুড়োর কল , সব মিথ্যে আহামরি
একটু শুনতে চাই তোর পাঁজর
ভাঙ্গা চিৎকার,
অন্য গানের সুর, তোর অদ্ভুত এ অহংকার
তোর এ সকাল ঘুম ভেঙ্গে দিতে পারি
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি
আমাকে খুঁজে দে জল ফড়িং...

choto choto shopner-ছোট ছোট স্বপ্নের নীল মেঘ

ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)
জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা
সৃষ্টি বা অনাসৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)
কখনো আলো-ছায়ার খেলা
কখনো শুধুই আঁধার(২)
কোথাও থামে ভেজা সহনি
কোথাও ফুলের বাহার।
কোথাও চেতনা পাহাড় ভাঙ্গে
কোথাও বিপন্ন কৃষ্টি।
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)
কখনো হৃদয় ভাঙ্গার খেলা
কখনো সেতু গড়ার (২)
কখনো নিজ নিকেতনে মন
কখনো কখনো সবার।
কোথাও চাওয়ার হিসেব মেলে না
কোথাও না পাই সন্তুষ্টি।
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)
জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা
সৃষ্টি বা অনাসৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)

Monday, 4 February 2013

Aynate oi mukh dekbe jokhon-আয়নাতে ঐ মুখ দেখবে যখন lyrics..

আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাঁখে
ভ্রমর যে এসেছিলো জানবে লোকে।
(কি বলছেন আপনি
বুঝতে পারছো না)
মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে
মনের মানুষ
কি গো চেনা চেনা লাগছে
তুমি কি তারে কাছে ডাকবে
হৃদয়ের কাছে সে রয় অলোকে
হঠাৎ যখন তুমি দেখবে তাকে
শরমে নয়ন কি গো রাখবে ঢেকে।।
(কিছু বলছো না যে
কি বলবো)
জানিনা এখন তুমি কার কথা ভাবছো
আনমনে কার ছবি চুপিচুপি আঁকছো
তুমি কি তারে ভালোবাসবে
ধরা যদি দেয় সে একপলকে
দেখবে যখন তারে অবাক চোখে
দু’হাতে নয়ন কি গো রাখবে ঢেকে।।

Nijum sondhay pantho pakhira-নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরাlyrics

নিঝুম সন্ধ্যায়
পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়।
কুলায় যেতে যেতে
কি যেন কাকলী
আমারে দিয়ে যেতে চায়।।
দূর পাহাড়ের
উদাস মেঘের দেশে।
ওই গোধুলীর
রঙিন সোহাগ মেশে।
বনের মর্মরে
বাতাস চুপিচুপি
কি বাঁশী ফেলে রেখে হায়।।
কোন অপরূপ
অরূপ রূপের রাগে।
সুর হয়ে রয়
আমার গানের আগে।
স্বপন কথাকলি
ফোটে কি ফোটে না
সুরভি তবু আঁখি ছায়।।

Nijum sondhay pantho pakhira-নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরাlyrics

নিঝুম সন্ধ্যায়
পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়।
কুলায় যেতে যেতে
কি যেন কাকলী
আমারে দিয়ে যেতে চায়।।
দূর পাহাড়ের
উদাস মেঘের দেশে।
ওই গোধুলীর
রঙিন সোহাগ মেশে।
বনের মর্মরে
বাতাস চুপিচুপি
কি বাঁশী ফেলে রেখে হায়।।
কোন অপরূপ
অরূপ রূপের রাগে।
সুর হয়ে রয়
আমার গানের আগে।
স্বপন কথাকলি
ফোটে কি ফোটে না
সুরভি তবু আঁখি ছায়।।

Light house-লাইটহাউজ lyrics

খবর উঠেছে ওই পত্রিকায়
জীবন নাকি অতি সাধারন,
লিখেছে যেই বোকাটা প্রেমে পরেনি
বোঝে বেশি বেশি অকারণ!
লিখেছে ওই বোকাটা
সবার নাকি ঘুরে ফিরে একি জীবন
শোনেনি গল্প সে আমার প্রেমের
অলৌকিক অসাধারন!
আমি অতি সাধারন..
আমার প্রেম অসাধারন!
ওই প্রেম আমার
বিনিদ্র রাত জেগে থাকার আনন্দ,
আজো ওই প্রেম আমার
ধুসর বাতাস নিঃশ্বাস নেবার আনন্দ
আজো ওই প্রেম আমার
কাদা জমা পথ, পথ চলার আনন্দ
আজো ওই প্রেম আমার
গোলাপের কাঁটা বেঁচে থাকার আনন্দ
ওর কোলে মাথা রেখে,
পাল তোলা ছোই এর নিচে
শীতলক্ষ্যার গান শুনেছি,
মুগ্ধ নয়নে ওকে দেখেছি!
বঙ্গোপসাগরে সূর্য ডুবছিল,
যখন স্রোতের সাথে দুই পা খেলছিল,
তখন জরিয়ে ওকে ধরেছি
স্নিগ্ধ অসাধারন!
আমি অতি সাধারন..
আমার প্রেম অসাধারন!
খবর উঠেছে ওই পত্রিকায়
প্রেমিক প্রেমিকা নাকি স্বার্থপর
লিখেছে যেই বোকাটা প্রেমে পরেনি
বোঝে বেশি বেশি অকারণ!
লিখেছে ওই বোকাটা
সবার নাকি ঘুরে ফিরে একি জীবন
শোনেনি গল্প সে আমার প্রেমের
অলৌকিক অসাধারন!
আমি অতি সাধারন..
আমার প্রেম অসাধারন!
ওই প্রেম আমার
বিনিদ্র রাত জেগে থাকার আনন্দ,
আজো ওই প্রেম আমার
ধুসর বাতাস নিঃশ্বাস নেবার আনন্দ
আজো ওই প্রেম আমার
কাদা জমা পথ, পথ চলার আনন্দ
আজো ওই প্রেম আমার
গোলাপের কাঁটা বেঁচে থাকার আনন্দ
ওর কোলে মাথা রেখে
ছাদের কোনে ছোট্ট ঘরে
অমাবস্যায় তারা গুনেছি
আর জ্যোৎস্না রাতে ওর ছবি একেছি
ঢাকার রাজপথে বৃষ্টি পড়ছিল,
রিক্সার ভেতরে শিকটা জলছিল,
তখন জরিয়ে ওকে ধরেছি
স্নিগ্ধ অসাধারন!
আর আমি কখনো
ওর দেখা পাবোনা,
জানি আমি আর কখনো
ফিরে পাবোনা সেই মেয়েটি..
অসাধারন..
স্বার্থপর ও তুচ্ছ এই জীবন
সে অসাধারন
আমি পেয়েছি আমি দেখেছি..
আমি শুনেছি আমি বুঝেছি
আমার অসাধারন.

Aynate oi mukh dekbe jokhon-আয়নাতে ঐ মুখ দেখবে যখন lyrics..

আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাঁখে
ভ্রমর যে এসেছিলো জানবে লোকে।
(কি বলছেন আপনি
বুঝতে পারছো না)
মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে
মনের মানুষ
কি গো চেনা চেনা লাগছে
তুমি কি তারে কাছে ডাকবে
হৃদয়ের কাছে সে রয় অলোকে
হঠাৎ যখন তুমি দেখবে তাকে
শরমে নয়ন কি গো রাখবে ঢেকে।।
(কিছু বলছো না যে
কি বলবো)
জানিনা এখন তুমি কার কথা ভাবছো
আনমনে কার ছবি চুপিচুপি আঁকছো
তুমি কি তারে ভালোবাসবে
ধরা যদি দেয় সে একপলকে
দেখবে যখন তারে অবাক চোখে
দু’হাতে নয়ন কি গো রাখবে ঢেকে।।

Monday, 28 January 2013

Amar ache jol-আমার আছে জল lyrics

আমার আছে জল , আমার আছে জল
আমার আছে জল , আমার আছে জল
সেই জলে যেনো পদ্ম পুকুর
মেঘলা আকাশে মধ্য দুপুর(২)
অচেনা এক বন বাঁশি সুর
বিষাদে কোমল
আমার আছে জল , আমার আছে জল
আমার আছে জল , আমার আছে জল(২)
আমার একা সেই কালো দিঘি
একাই আমি জলে নামি
আর কেউ নেই তো কাছে ও দূরে
অন্য ভুবনে থাকো তুমি
আমার একার সেই দীঘিতে ফোটাই নীলকমল
আমার আছে জল , আমার আছে জল
আমার আছে জল , আমার আছে জল
ঝুম বরষা ঘন কালো মেঘে
উল্লাসে নাচি একা আমি
কেউ নেই পাশে মেঘে বৃষ্টিতে
ভিন গ্রহবাসি আজ তুমি
আমার একার জলত সবই শুধু অস্রুজল
আমার আছে জল , আমার আছে জল
আমার আছে জল , আমার আছে জল(২)

Saturday, 8 September 2012

চাঁদনী পশরে কে আমারে স্মরণ করে

চাঁদনী পশরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে
তারে চিনিনা মি
সে আমারে চিনে
বাহিরে চান্দের আলো ঘর অন্ধকার
খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার
তবু কেন সে আমার ঘরে আসে না
সে আমারে চিনে কিন্তু আমি চিনি না
সে আমারে থারে থারে ঈশারায় কয়
এই চান্দের রাইতে তোমার
হইছে গো সময়
ঘরছাড়িয়া বাহির হও ধরো আমার হাত
তোমার জন্য আনছি গো আইজ চান্দেরও
দাওয়াত

ও আমার উড়াল পংখী রে

ও আমার উড়াল পংখী রে
যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকবো মাটির ঘরে
আমার চক্ষে বৃষ্টি পরে
তোর হইব মেঘের উপরে বাসা
ও আমার উড়াল ………
আমার মনে ব্যজায় কষ্ট
সেই কষ্ট হইল পষ্ট
দুই চক্ষে ভর করিল
আঁধার নিরাশায়
তোর হইল মেঘের উপরে বাসা
ও আমার উড়াল……
মেঘবতী দূধ কুমারী
মেঘের উপরে থাকো
সুখ দুঃখ দুই বইনেরে
কোলের উপরে রাখো
মাঝে মইধ্যে কান্দন করা
মাঝে মইধ্যে হাসা
মেঘবতি আজ নিয়াছে
মেঘের উপরে বাসা
ও আমার উড়াল………
ও আমার উড়াল পংখী রে
যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকবো মাটির ঘরে
আমার চক্ষে বৃষ্টি পরে
তোর হইবে মেঘের উপরে বাসা
ও আমার উড়াল ………

তুমি আমার কত চেনা

তুমি আমার কত চেনা
সে কি জান না
এই জীবনের আশা
তুমি তুমি আমার ঠিকানা।।
একবার যাদুমনিকে ঠাই
দাও তোমারই বুকে
আর তুমি যেও না চলে
আমায় একা রেখে।
তুমি আমার কত চেনা সে কি জান না ।।
সেই চোখ আঁকা কাজলে
সে নূপুর পায়েতে দোলে
দোলনাকে কী করি বল
মা গো ভুলে গেলে।
তুমি আমার কত চেনা সে কি জান না ।।

তুমি আমায় করতে সুখী

তুমি আমায় করতে সুখী,
জীবনে অনেক বেদনাই সয়েছো
বলো না, কি সুখ তুমি পেলে?
তোমায় পেয়ে, পৃথিবী পেয়েছি,
আমি পেয়েছি আলো,
গড়েছি প্রদ্বীপ, সেই আলো জ্বেলে
তুমি তো জীবন জুড়ে রয়েছো আমার
জানি না কতোটা আমি হয়েছি তোমার
তুমি যে আমার সেই সুখের জোয়ার
সবুজ হয় গো মাটি, যে ঢেউ এলে
গড়েছি প্রদ্বীপ, সেই আলো জ্বেলে
দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা
সে জ্বালা হয়েছে মোর গলার মালা
কোথাও সীমানা নেই, যে ভালোবাসার,
সে প্রেমে আমায় তুমি ভরে যে গেলে
বলো না, কি সুখ তুমি পেলে?

ভালোবাসার স্বপ্নে ঘেরা

ভালোবাসার স্বপ্নে ঘেরা
এই তো আমার ঘর
অনুরাগের ছোয়ায় ভরা
সুখেরই বাসর।।
কখনও এমন করে
ছিল না জানা
এ জীবনে আছে যে সাধ
আছে বাসনা।
সোহাগিনী আমি তোমার
পেয়ে যে আদর।।
তোমারই বাহুর বাধন
খোল না প্রিয়
সুখে দুখে এ বুকে ঠাই
আমাকে দিও।
চিরদিনই রেখো তোমার
প্রেমের দোসর।।

ভুলো না আমাকে ভুলে যেও না

ভুলো না আমাকে ভুলে যেও না।
তুমি ভুলে গেলে তুমি ব্যাথা দিলে
সইলে পারবো না।।
ভালবেসে যে মালা দিয়েছিলে
ঘরে আছে সুরভি তারই ফুলে।
কত কথা জমা আছে বলবো তোমার কাছে
কেন তুমি বোঝ না।।
অভিমানে যে পথে গেছ চলে
রবো আমি সেই পথে আঁখি মেলে।
এসো তুমি এসো ফিরে শূণ্য আমারই ঘরে
দূরে তুমি থেকে না।।

তোমাকে চাই, শুধু, তোমাকে চাই

তোমাকে চাই, শুধু, তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
বাঁধনহারা মনটা আমার, শাসন-বারণ
মানে না
তোমারই প্রেমে পাগল পরাণ, আর কিছু
তো জানে না
চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি
কতো আপন তুমি, জানা নাই, নাই
সারাটি জীবন, ছায়ার মতন, আমার
পাশে থাকো না
বুকের ঘরে, যতন করে,
আমাকে তুমি রাখো না
আমার জীবন তুমি, আমার মরণ তুমি
কতো আপন তুমি, জানা নাই, নাই

কাল তো ছিলাম ভালো

কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না
না না একেলা রইতে পারি না
নাচের কলি ফুটিয়ে দিল হাতেরও পরশে
কারে যে বলি মরেছি আমি কুমারী বয়সে
ঘরে তে মন টেকে না
বাহিরে সুখ মেলে না
না না এ জ্বালা সইতে পারি না
একেলা রইতে পারি না
কে যেন
ডাকে আমারে ডাকে লুকিয়ে আড়ালে
সম্মুখে পেলে জড়াবো তারে বুকেরই
আঁচলে
হৃদয়ে তার ঠিকানা
জানেনা কেউ জানে না
না না তারে যে কইতে পারি না
একেলা রইতে পারি না
কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না
না না একেলা রইতে পারি না

এখানে দু’জনে নিরজনে

এখানে দু’জনে নিরজনে
সাজাবো প্রেমেরও পৃথিবী
পাখী সোনাবে যে গান
সুরে ভরে দেবে প্রাণ
ফুল দেবে ছড়িয়ে সুরভী
তুমি আমি
তুমি আমি হয়ে যাব একাকার
প্রেম ছাড়া রবে না কিছু আর
তুমি সূর্য তুমি চন্দ্র
আমার দু’টি নয়নে
এসো এসো
এসো হৃদয়েরও বিছানায়
দিন যেন এভাবে কেটে যায়
আমি ধন্য আমি পূর্ণ
তোমায় পেয়ে জীবনে

শুধু একবার বলো ভালবাসি

শুধু একবার বলো ভালবাসি
যদি বলো একবার
এ জীবনে শতবার
হাসি মুখে পরবো মরণ ফাঁসি
এই বুকের ভেতরে যে মন
সেই মনে আমি যে কখন
শুধু তোমার ছবি এঁকেছি
সেই প্রথম দেখারই ক্ষনে
আমার ছোট্ট এই পাগল মনে
আমি তোমারই নাম লিখেছি
মন চায় সারাক্ষন ছিড়ে বাঁধা বন্ধন
তোমার কাছেই শুধু ছুটে আসি।।
আজ তোমার আমার এই জীবন
একই সুরে যে বাঁধা এখন
এই বাধন খুলে দিও না
তুমি দিলে দু’চোখে স্বপন
তুমি আমারই চির আপন
এই স্বপ্ন ভেংগে দিও না
দুটি মন বারবার
করে শুধু তোলপাড়
এ হৃদয়ে বাজে প্রেমেরই বাশী
শুধু একবার……