Privacy Policy

Showing posts with label ডিফরেন্ট টাচ. Show all posts
Showing posts with label ডিফরেন্ট টাচ. Show all posts

Saturday, 21 July 2012

তুমি পৃথিবীতে মোরে করেছ অনেক বেশি ঋনী

তুমি পৃথিবীতে মোরে
করেছ অনেক বেশি ঋনী
তোমার নিঃস্ব প্রেম বড় সুন্দর
জীবন দিয়েছে কতখানি

শিখিয়েছ সামনে চলার এ দিগন্ত
কোথায় গিয়েছে তারা মিশে
বুঝিয়েছ জীবন তো নয় ফুলশয্যা
হারাবে যখন অনিমেষে ।।
পড়ে কি মনে বড়
ফেরারী বসন্ত মলিনী
তুমি পৃথিবীতে মোরে
করেছ অনেক বেশি ঋনী

যদিও তো দুঃখ পেলাম হারাবার মাঝে
তবুও রয়েছি আজো রয়েছি সুখী
জাননা তো এ জীবনেও আনন্দ আছে
হতেও তুমি একাকী ।।
একা থাকারও মাঝে
আছে সুখ বিষাদ রাগিনী

তুমি পৃথিবীতে মোরে
করেছ অনেক বেশি ঋনী
তোমার নিঃস্ব প্রেম বড় সুন্দর
জীবন দিয়েছে কতখানি
তুমি পৃথিবীতে মোরে করেছ অনেক বেশি ঋনী