Privacy Policy

Showing posts with label সাফিন আহমেদ. Show all posts
Showing posts with label সাফিন আহমেদ. Show all posts

Saturday, 21 July 2012

সে কোন দরদিয়া আমায়

সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়
দুঃখ সুখের করিডোরে ডুবায় আবার ভাসায়
সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়
পাইনা তারে খুঁজি যারে সে আছে অন্তরে

ঝড়ের রাতে আপন হয়ে আসে আমার বুকে
চাঁদের আলোয় জোয়ার আনে ভালোবাসার সুখে ।।
আমার দরদিয়া এমন মধুর
চেয়ে থাকি চোখে……

সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়
দুঃখ সুখের করিডোরে ডুবায় আবার ভাসায়
সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়
পাইনা তারে খুঁজি যারে সে আছে অন্তরে

বুকের মাঝে বসত গড়ে কেন তবু দূরে
চাই যখন পাইনা তখন খুঁজে ফিরি তারে ।।
আমার দরদিয়া এমন নিঠুর
দেখেনা তা ফিরে……

সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়
দুঃখ সুখের করিডোরে ডুবায় আবার ভাসায়
সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়
পাইনা তারে খুঁজি যারে সে আছে অন্তরে