Privacy Policy

Showing posts with label হেমন্ত মুখোপাধ্যায়. Show all posts
Showing posts with label হেমন্ত মুখোপাধ্যায়. Show all posts

Monday, 6 May 2013

Pother klanty vhule- পথের ক্লান্তি ভুলে lyrics

পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো |
কত দূর আর কত দূর বল মা?
আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই,
আর আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই,
যদি এ পথ চলিতে কাঁটা বেঁধে পায়
হাসিমুখে সে বেদনা সবো।
কত দূর আর কত দূর বল মা?
চিরদিনই মাগো তব করুণায়
ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়
ঐ আকাশে যদি মা কভু ওঠে ঝড়
সে আঘাত বুকে পেতে লবো।
কত দূর আর কত দূর বল মা?
যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও,
মাগো যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও,
মাগো তুমি ছাড়া এ আঁধারে গতি নাই
তোমায় কেমনে ভুলে রবো
কত দূর আর কত দূর বল মা?
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো |
কত দূর আর কত দূর বল মা?