Privacy Policy

Showing posts with label ফিডব্যাক. Show all posts
Showing posts with label ফিডব্যাক. Show all posts

Monday, 6 May 2013

Godhuli-গোধূলি lyrics

প্রেম শুধু একা থাকা
তুমি কাছে নাই
তুমি নাই বলে কি আজো
থেমে যায় অশ্রুর জোয়ার
থামেনাই থামেনাই
প্রেম শুধু বিরহের গান
তোমার চলে যাওয়া
তুমি দূরে বলে কি আজো
ভেঙ্গে যায় স্নেহের বাঁধন
ভাঙ্গে নাই ভাঙ্গে নাই
দূরে বহুদূরে
মনে পরে স্বপ্নের তুমি
ও দুখিনী
মোর দূর গোধূলি(২)
প্রেম শুধু মনে করা
সুখের দিনগুলি
অভিশাপে মুছে গেছে
সব গানের কত কথা
আজ বৃথায় আজ বৃথায়
প্রেম শুধু আশায় থাকা
নিরাশা মোর পথ সাথি
যদি হয় দেখা আবার
আমি রব ভালোলাগার
তোমারই দুখের হাসি
দূরে বহুদূরে
মনে পরে স্বপ্নের তুমি
ও দুখিনী
মোর দূর গোধূলি(২)
প্রেম শুধু একা থাকা
তুমি কাছে নাই
তুমি নাই বলে কি আজো
থেমে যায় অশ্রুর জোয়ার
থামেনাই থামেনাই
প্রেম শুধু বিরহের গান
তোমার চলে যাওয়া
তুমি দূরে বলে কি আজো
ভেঙ্গে যায় স্নেহের বাঁধন
ভাঙ্গে নাই ভাঙ্গে নাই............

Saturday, 21 July 2012

ঝাউ বনের পথ ধরে

ঝাউ বনের পথ ধরে
চলেছি একা একা
কত দূরে যাব আমি জানি না
কত দূরে যাব জানি না
নদীর স্রোত যেখানে থেমে গেছে
সে কি আমার ঠিকানা।।

মুক্ত হাওয়ায় হাওয়ায়
চৈতী তালে তালে
বলাকারা ঐ উড়ে যায়
সোনালী আকাশ জুড়ে।

সন্ধ্যা নেমে এলো
বলাকারা ফিরে গেল
আমি শুধু রয়ে গেলাম
এক পলকের আশায়।।

হেসে খেলে এই মনটা আমার

হেসে খেলে এই মনটা আমার
কেড়ে নিলে এত সহজেই
এ যে প্রতারনা তা জানি না
কেঁদে কেটে এই মনটা আমার
অবহেলা আর অতৃপ্ততায়
জুটলো বেদনা আর কিছু না।।

তোমার প্রেমে ধন্য হয়ে
অতঃপর কত পূর্ন ভেবে
এক সোনার আলো এসেছিলো
আমার জানালায়
মন হয়েছিলো কাব্যময়
অপরূপ এক কল্প হয়
প্রান উজার করে আমি
লিখেছিলাম কবিতা।।

ব্যথা পেয়ে এত আর্ত হয়ে
ভিক্ষে চেয়েছি শান্তনা
একা আঁধার ঘরে আমার
ঘুম আসেনা
এই মনে শুধু রিক্ততা
কেউ আমার বন্ধু না
একা চলার পথে আমায়
কেউ ডেকো না।।

হে হে দেখা হয় নি বলে না না

হে হে দেখা হয় নি বলে না না
এ অপমান আমি সইবো না
হে হে কথা হয় নি বলে না না
আর নিরব আমি রইবো না
তোমারই দূরে থাকা
আমাকে রাখে একা করেছে নিদ্রাহারা
সুখ গেছে বনবাসে নেই আলো আশেপাশে
থেমে গেছে জীবনধারা

তোমার লাজুক চোখের সাথে
আমার অবাক চোখের চোখাচোখি
দুষ্ট লোকের চোখে দৃষ্টিকটু হলে
বল কি করি

টেলিফোনে যখন ফিসফিস করে
কথা হয় দুজনায়
মন্দ লোকে যদি আড়ি পেতে
শুনে ফেলে বল কি উপায়

তোমার লাজুক চোখের সাথে…

হে হে দেখা হয়নি কেন না না
আর নিরব তুমি থেকোনা
হে হে ভীরু মনে আর না না
আড়াল করে রেখো না
প্রেমের কবিতাটি এখনো লেখা বাকি
দেবে কি তুমি সাড়া

হবে কি পরাজিত বুঝিনি এখনোতো
হয়েছি দিশেহারা

তোমার লাজুক চোখের সাথে…।।

সে যেন চোখেই বলে সে নিরব দেখে চেয়ে

সে যেন চোখেই বলে
সে নিরব দেখে চেয়ে
সে মানে না কোন বাধা
সে অবুঝ বোঝে না যে

ও ও ও প্রেম…
যে বোঝে শুধু সোনালী দিন
যে প্রেম যা সকলে জানে
সেই প্রেম ছুতে চায়
বেদনার দিন যেন
নিরবে জোয়ার আনে

হায় ভেঙ্গে যায় প্রেমের বাঁধন
কি এক জটিলতা
তবু মুখে তার সুখের সাধন
এ যেন নিরব খেলা
হায় প্রেম … উ উ উ…. প্রেম… ।।

ও ও ও নীল সাগরে হেঁটে যায়
সে নীল শাড়ী পড়ে
সেই নীল আকাশের ছায়া ভেবে যাই
নীল ছায়া নীড়ে
যেন চোখে তার স্মৃতির মায়া কোন সুদূরে
যেন মনে হয় প্রেমের পাওয়া
আজ সবই মিছে
হায় প্রেম … উ উ উ…. প্রেম… ।।

গোধূলি




প্রেম শুধু একা থাকা
তুমি কাছে নাই
তুমি নাই বলে কি আজো
থেমে যায় অশ্রুর জোয়ার
থামে নাই থামে নাই

প্রেম শুধু বিরহের গান
তোমার চলে যাওয়া
তুমি দূরে বলে কি আজো
ভেঙ্গে যায় স্নেহের বাধন
ভাঙ্গে নাই ভাঙ্গে নাই

দুরে বহু দুরে মনে পড়ে
স্বপ্নে তুমি হও দুঃখিনী
ভোর দুপুর গোধুলি

প্রেম শুধু মনে করা
সুখের দিনগুলি
অভিশাপে মুছে গেছে
শত গানে কত কথায়
আজ বৃথায় আজ বৃথায়

প্রেম শুধু আশায় থাকা
নিরাশায় মোর পথ সাথী
যদি হয় দেখা হয় আমি রবো ভালো লাগায়
তোমারি দুখের হাসি

দুরে বহু দুরে মনে পড়ে
স্বপ্নে তুমি হও দুঃখিনী
ভোর দুপুর গোধুলি।


Monday, 16 July 2012

ঐ দূর থেকে দূরে

ঐ দূর থেকে দূরে
যেতে চাই অজানাতে
যেখানে নেই কোন ভাবনা
সেই অনাবিল সুখ আমি পেতে চাই।।

ফেলে আসা দিনগুলো
আমায় পিছু ডাকে
তবুও পারিনা কেন যে ফিরে যেতে।
মায়া ভরা এ পৃথিবী
কত স্বপ্নীল আশা জাগে।।

দিনগুলো পেড়িয়ে যায় কিছু স্মৃতি ফেলে
ইচ্ছে করে সোনালী দিনগুলোয় ফিরে যেতে।
যদি পেতাম এই দিনগুলি
ছোটবেলার সেই ক্ষনগুলি
বসে আমি ভাবি সারাক্ষন।।