এ মন উন্নাস, ক্ষিপ্ত, রিক্ত, পথ চেনা,
নেই কোন আনন্দ
অথচ এ মন কত উৎসাহে রচে সদা তন্ময়
বসন্ত
আমি আশ্বাস, সুরেরই নিঃশ্বাস শুনেছি
যখন তোমায় চুমি
তবু্ও ভাবিনি তোমায় নিষ্ঠার
মূর্তি তুমি
মুগ্ধ নিমিষের ছবি
মোর ঘরের মাঝে পাঁচিল ভেঙ্গে
আসে বাস্তুহারার শত কান্না
প্রতিটি সন্ধ্যায় একা একা বসে ভাবি
বিথোভেন, শংকর আর না
এ পৃথিবী কালো জলে, বিদ্যুতে,
বাজে পুড়ে জ্বলুক লক্ষ নদী
হয়তো বা আমি তার
পাশে বসে দেখছি পল ক্লি, মাতিসের
ছবি
অথচ কি আনন্দ কি ভয়াবহ আনন্দ
মদিরা চালে দেখ নরনারী চলে,
কামনা-বাসনা দূরন্ত
অথচ, এই পরকিয়া, দূর্বহ এই আল্পনা
লক্ষ রক্ত চোখ
নীলিমা চিরে খোঁজে আশা, ভালোবাসা
হায় আশা, ভালোবাসা
Here u find the collection of bangla song lyrics-এইখানে আপনি পাবেন বাংলা জনপ্রিয় গানের লিরিক্স
Wednesday, 2 January 2013
পথচলা
Saturday, 29 December 2012
না
আর চার দেয়ালে কেন একা ডুবে থাকা
এই বর্তমানকে দূরে ঠেলে অতীতের
ছবি আঁকা
আর যত কারণে এই দ্বিধায় বাড়াবাড়ি
জাগবেনা আর জীবন তোমার হলে সান্ধ্য
আইন জারি
আর কেন হাত গুটিয়ে বসে থাকা
কিসেরই ভয়ে ভয়ে
আমি নেই কোন নিষিদ্ধ পরিচয়ে
মন যাকে দেবে সিদ্ধান্ত আজই নাও
যাবে এক নিমিষে ছন্দময় হয়ে
শুধু না না না না না বলে, কর
না না আসলে
না না না…
কালজয়ী বাঁধনে আমি বন্দী হতে জানি
থাকবেনা আর তখন আমার মহাবিশ্বের
হাতছানি
আর যদি এ মনের পরিবর্তন হবে ভাবো
ভেবোনা আর না এ তোমার উৎসাহ
হারাবো
Thursday, 27 December 2012
সময়
একাকী হৃদয়ে থাকবে আর কতকাল
ছন্নছাড়া অভিমান
নিরালায় একাকী শুনবো আর কতকাল
অন্ধকারের কলতান
নেমেছি তাই আমি জীবনের পথে
বাতাসের কাকলি বলে যায় যে আমাকে
সময়ের ছলনায় ভুলে যাব অভিমান
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান
দুঃস্বপ্নের দিন থমকে যায়
শুধু অবিরাম সময় বয়ে যায়
কত বিষাদে কত বিরহে কত প্রহর কেটে গেছে
বোবা সময়ে মৃদু পরশে সব যন্ত্রণা মুছে গেছে
নিঃসঙ্গ প্রাসাদে লিখব আর কতকাল
দীর্ঘশ্বাসের কবিতা
মেঘ ঢাকা আকাশে আঁকব আর কতকাল
রংহীন ধূসর জলছবি
Wednesday, 26 December 2012
পূর্ণতা
সেদিন ভোরে, বুকের গভীরে
শুনেছি জমে থাকা নীল বেদনার ডাকে
এই শহরে ইটের পাহাড়ে, ছিলনা কেউ
যে দেওয়ার প্রেরণা
যন্ত্রে বাঁধা মন, ছিল ক্লান্ত অসহায়
অর্থে কেনা সুখ, ম্রিয়মাণ দুঃখের
ছায়ায়
যন্ত্রে বাঁধা মন, ছিল ক্লান্ত অসহায়
অর্থে কেনা সুখ, ম্রিয়মাণ দুঃখের
ছায়ায়
আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে
আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙ্গিন এক উৎসবে
আজকে শুনি আনন্দধ্বনি,
পৃথিবী ভবেছে সুখে বেঁচে থাকার
মায়ায়
শূন্য আশার জীবন্ত ভাষায়,
অদূরে দেখেছি প্রাণের মোহনা
যন্ত্রে বাঁধা মন, ছিল ক্লান্ত অসহায়
অর্থে কেনা সুখ, ম্রিয়মাণ দুঃখের
ছায়ায়
আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে
আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙ্গিন এক উৎসবে