Privacy Policy

Showing posts with label ওয়ারফেইজ. Show all posts
Showing posts with label ওয়ারফেইজ. Show all posts

Wednesday, 8 August 2012

যত দূরেই থাকো

চুপচাপ চারিদিক মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমার ই স্বপ্নে আকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমার ই ভুবনে
গোধুলি হয়ে রবে তুমি আমার ই চিরকাল
“যত দূরেই থাকো রবে আমার ই
হারিয়ে যেয়োনা কখনো তুমি”(২)
কত কাল রয়েছি
তোমার ই পথ চেয়ে
কত কাল কেটেছে
তোমার ই আশাতে

Sunday, 22 July 2012

সব আলো নিভে যাক আঁধারে

সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারা রা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা হা হা আহা হা…………….।।
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক সহজ অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা হা হা আহা হা…………….।।
শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গীটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি
অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়……..
অবাক ভালোবাসায়……..।।
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারা রা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা হা হা আহা হা…………….।।
সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ মিল স্বপনে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা হা হা আহা হা…………….।।
শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গীটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি
অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়……..
অবাক ভালোবাসায়……..।।