Privacy Policy

Showing posts with label উইনিং. Show all posts
Showing posts with label উইনিং. Show all posts

Wednesday, 8 August 2012

হৃদয় জুড়ে যত ভালোবাসা




হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
মনে জাগে এক রঙিন আশা
শুধু তোমাকে ভালোবাসবো ভেবে
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে

যখন দেখি তোমায় আমি
অনেক কাছে
হৃদয় গভীরে শুকনো আকাশ
মেঘে ভরে যে ।।

অশ্রু বরষা জাগাও তুমি
নিবিরে থেকেও জেনে

হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে

যখন দেখি তোমার হাসি
মনের মাঝে
মনের নীলে হারাই আমি
সঙ্গোপনে ।।

জীবন ভরসা দিয়েছো তুমি
আমাকে নিরবে ভালোবেসে

হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
মনে জাগে এক রঙিন আশা
শুধু তোমাকে ভালোবাসবো ভেবে
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে


Saturday, 21 July 2012

ইচ্ছে করে যাই চলে যাই অচিনপুর




ইচ্ছে করে
যাই চলে যাই অচিনপুর
যেখানে দুঃখ নেই কষ্ট নেই
ঝলমল করে আলো
রোদ্দুর…..
ইচ্ছে করে
হাঁটি এলোমেলো মেঠো পথ ধরে
গানের সুরে ছন্দে মাতি
ইচ্ছে করে

শহর থেকে একটু দুরে
ছায়া ঘেরা মোঠো পথ পেড়োলেই
ছায়াঘেরা নদী শ্যামল সবুজ বন
ইচ্ছে করে দেখি ভরে এই দু’ নয়ন
ইচ্ছে করে
যাই চলে যাই অচিনপুর
যেখানে দুঃখ নেই কষ্ট নেই
ঝলমল করে আলো
রোদ্দুর…..

ক্লান্ত লাগে নগর জীবন
কৃত্রিম প্রেমে বিষন্ন এ মন ।।
ইচ্ছে করে সাগর পারে সন্ধ্যা বেলা
দেখি সূর্যডোবা
দেখি বালুকাবেলা
জোৎস্না রাতে তারার মেলায়
নিমগ্ন একা হেঁটে যাই
চলে যাই অনেক দুর
যেখানে দুঃখ নেই কষ্ট নেই
ঝলমল করে আলো
রোদ্দুর…..