Privacy Policy

Showing posts with label কেয়া চট্টোপাধ্যায়. Show all posts
Showing posts with label কেয়া চট্টোপাধ্যায়. Show all posts

Tuesday, 17 July 2012

মোর বীনা ওঠে কোন সূরে বাজি

মোর বীনা ওঠে কোন সূরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে ।।
মম অন্তর কম্পিত আজি
নিখিলের হৃদয় স্পন্দে

আসে কোন তরুণ অশান্ত,
উড়ে বসনাঞ্চল প্রান্ত,
আলোকের নৃত্যে বনান্ত
মুখরিত অধীর আনন্দে।

অম্বর প্রাংগন মাঝে
নিঃস্বর মঞ্জীর গুঞ্জে।
অশ্রুত সেই তালে বাজে
করতালি পল্লব পুঞ্জে ।।
কার পদ পরশন-আশা
তৃনে তৃনে আর্পিল ভাষা ।।
সমীরণ বন্ধনহারা
উন্মন কোন বনগন্ধে ।।